বিষয়বস্তুর দিকে


Window of Anguish


ফার্সি কমিউনিটিতে আরাস সিগারচি’র ব্লগ ‘উইনডো অব অ্যাঙ্গুইশ’ বা ‘বেদনার জানালা’ অত্যন্ত সুপরিচিত এবং ব্যাপক পঠিত৷ ইরানে থাকাকালে এই ব্লগার অনেকবার আটক হন এবং এরপর, তাঁর ১৪ বছরের কারাবাসের সাজাও হয়েছিল৷ ব্লগে বিভিন্ন তথ্য প্রকাশ করায় সরকারের রোষানলে পড়েন তিনি৷ ২০০৭ সালে হেলম্যান/হ্যামেট অ্যাওয়ার্ড পান সিগারচি৷ ইরানে সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি স্বরূপ তাঁকে এই আন্তর্জাতিক অ্যাওয়ার্ড প্রদান করা হয়৷

ভোট
 35%

مواطن جوعان


এই ব্লগটির লেখক লেবাননে বসবাস করেন৷ মিশর, প্যালেস্টাইন, সিরিয়া, লেবাননসহ বিভিন্ন দেশভিত্তিক ইস্যু নিয়ে লেখা হয় ব্লগটিতে৷ প্রতি সপ্তাহে ব্লগটি আপডেট করা হয় এবং সাইটটির বিভিন্ন পর্যায়ের পাঠক রয়েছে৷

ভোট
 35%

中国数字时代


চায়না ডিজিটাল টাইমস একটি বহুভাষী সংবাদ ওয়েবসাইট৷ চীনের সামাজিকও রাজনৈতিক পটপরিবর্তন, একইসাথে বিশ্বের বুকে সেদেশের ‘ইমার্জিং রোল’ সম্পর্কে সংবাদ প্রকাশ করা হয় এই ওয়েবসাইটে৷ ইন্টারনেটে প্রকাশিত চীন সম্পর্কিত সর্বশেষ সব তথ্য সংগ্রহ করে এই ওয়েবসাইটটি, একইসঙ্গে চীনের ইন্টারনেট দুনিয়ার বিভিন্ন বিষয় ভাষান্তর করে প্রকাশ করে৷ চীনের তথাকথিত ‘গ্রেট ফায়ার ওয়াল’ যেসব শব্দ ফিল্টার করছে, সেগুলোর একটি আপডেট তালিকা রয়েছে এই ওয়েবসাইটে৷

ভোট
 7%

সাবরিনা সুলতানা’র ব্লগ


এক সাধারণ শিশুর মতোই বেড়ে উঠছিলেন সাবরিনা সুলতানা৷ কিন্তু একটা নির্দিষ্ট বয়সের পর, শারীরিক শক্তি হারাতে শুরু করলেন তিনি৷ ‘মাস্কুলার ডিসট্রফি’ ক্রমশ কেড়ে নিতে শুরু করল তাঁর জীবনী শক্তি৷ হুইল চেয়ার ছাড়া এখন আর চলতে পারেন না সাবরিনা৷ ঠিকভাবে কাজ করে না হাতের সবগুলো আঙ্গুলও৷ তারপরও ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে কম্পিউটারের কি-বোর্ড চাপেন তিনি৷ সাবরিনা একজন ব্লগার৷ প্রতিবন্ধীদের অধিকার আদায়ের দাবিতে সোচ্চার তাঁর ব্লগ৷ সাবরিনার লেখনি প্রতিবন্ধীদের সম্পর্কে নতুন করে ভাবতে শেখাচ্ছে সমাজকে৷ বেঁচে থাকার প্রেরণা যোগাচ্ছে তাঁরই মতো ক্রমশ জীবনী শিক্ত হারানো মানুষদের৷ এখানেই শেষ নয়, বাংলাদেশি সিস্টেমস চেঞ্জ অ্যাডভোকেসি নেটওয়ার্ক বা বি-স্ক্যান’এর প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন সাবরিনা৷ প্রতিবন্ধীদের অর্থনৈতিক ও আনুষঙ্গিক সহায়তা দিতে গঠিত হয় এই সংস্থাটি৷

ভোট
 4%

Казарма-блог Real Army


বিশ্বের যেসব দেশের সেনা বাহিনী সম্পর্কে সবচেয়ে কম তথ্য প্রকাশ হয়, সেসব দেশের মধ্যে রাশিয়া অন্যতম৷ মাঝে মাঝে শুধু সহিংসার কিছু খবর শোনা যায়, কিন্তু আলাদা আলাদা সেনা ইউনিটে কি ঘটছে সেটা সাধারণ মানুষের কাছে থেকে যায় অজানা৷ এই ব্লগের লেখক সেনা সদস্যদেরকে তাদের অভিজ্ঞতা লিখতে উৎসাহিত করেন৷ সেনাবাহিনীর বর্তমান এবং ভবিষ্যত সম্পর্কে সেনা সদস্যদের মনোভাব জানা যায় এই ব্লগে৷ তবে এক্ষেত্রে সেনা লেখকদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হয়৷ অন্যান্য ওয়েব সাইটে প্রকাশিত সেনা বাহিনীর বিভিন্ন খবরাখবরের একটি সংক্ষিপ্ত বিবরণও নিয়মিত প্রকাশ করা হয় এই ওয়েবসাইটে৷ ব্লগ সাইটটি মূলত একটি পোর্টালের অংশ যেটি সেনাবাহিনীতে যোগ দিতে অনিচ্ছুকদের আইনি সহায়তা দিয়ে থাকে৷

ভোট
 4%

Raul Krauthausen


রাউল ক্রাউটহাউসেন’এর জন্ম হয়েছিল ‘ব্রিটল বোন’ ব্যধি নিয়ে৷ জীবনটা তাঁর পুরোপুরি হুইল চেয়ারের উপর নির্ভরশীল৷ নিজের এই প্রতিবন্ধী জীবনের নানা দিক নিয়ে ব্লগে লেখেন তিনি৷ প্রতিবন্ধীদের বিভিন্ন ইস্যু কিভাবে সমাজের সকলের সঙ্গেই সম্পৃক্ত, সেটি নিয়ে ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছেন রাউল৷ হুইলচেয়ার ব্যবহারকারীদের জন্য একটি বিশেষ ম্যাপও তৈরি করেছেন তিনি৷‘হুইলম্যাপ’ নামের এই ম্যাপটি ইন্টারনেটে এবং আইফোনে অ্যাপ্লিকেশন আকারে পাওয়া যায়৷

ভোট
 4%

Mondoblog


রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনাল এই ব্লগ প্ল্যাটফর্মটি তৈরি করেছে এবং আফ্রিকার ব্লগারদের প্রশিক্ষণ দিয়েছে৷ ফরাসি ভাষাভাষী আফ্রিকান দেশগুলো এবং মাদাগাস্কারের ব্লগারদের জন্য প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে, যাতে করে এসব অঞ্চলের মেধাবী ব্লগাররা বিভিন্ন বিষয়ে স্বাধীনভাবে লিখতে পারে৷

ভোট
 3%

Voz da comunidades


‘ভোশ দা কমুনিদাজি’ পোর্টালটির প্রধান সম্পাদক হচ্ছেন রিনে সিলভা৷ মাত্র ১৮ বছর বয়স তাঁর৷ ২০১০ সালে রিও ডি জিনেরোর একটি কমিউনিটি কমপ্লেক্সে হানা দেয় পুলিশ, সিলভা তখন পুরো বিষয়টি জানিয়েছিলেন টুইটারে৷ সেই ঘটনায় রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন তিনি৷ রিও’র বস্তি এলাকা সম্পর্কে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতেন সিলভা৷ এসব প্রশ্নের উত্তর দিতে গত বছরের মে মাসে একটি ওয়েবপোর্টাল তৈরি করেন তিনি৷ যেটির উদ্দেশ্য হচ্ছে, বস্তির মানুষের জীবনে যা কিছু ঘটছে তা সম্পর্কে বিশ্বকে জানানো এবং সেসবের ভিত্তিতে মানুষের জন্য সহায়তার ব্যবস্থা করা৷

ভোট
 2%

Kurioso


কুরিওসো ব্লগটিকে কোনো ছঁকে ফেলা একটু কঠিনই৷ এই ব্লগটির লেখক নিজের মতো করে বিভিন্ন বিষয়াদি খুঁজে বের করেন৷ বিষয়টি ইন্টারনেটে কতোটা বিশেষ গুরুত্ববহন করে সেটাও তিনি খুব একটা আমলে নেননা৷ বরং নিজের পাঠকের জন্য যা কিছু গুরুত্বপূর্ণ বলে তাঁর মনে হয়, সেগুলো নিয়ে অনুসন্ধান করেন তিনি৷

ভোট
 1%

Afrinnovator


প্রযুক্তি, উদ্ভাবন এবং আফ্রিকার ব্যবসা বাণিজ্য নিয়ে নিবন্ধ প্রকাশ করা হয় আফ্রিনোভেটার’এ৷ বিশেষ করে পূর্ব আফ্রিকার বিষয়াদি নিয়ে লেখালেখি হয় বেশি৷ আফ্রিকার সর্বশেষ এবং সর্বাধুনিক বিভিন্ন তথ্য দ্রুত যোগ করা হয় এই সাইটে৷ আফ্রিনোভেটার’এর প্রতিষ্ঠাতা এবং সম্পাদকের বক্তব্য হচ্ছে, বিশ্ব মানচিত্রে আফ্রিকাকে তুলে ধরার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে তাঁর এই ওয়েবসাইট৷

ভোট
 0%

Perlindungan Saksi


প্রত্যক্ষদর্শীদের রক্ষায় কাজ করছে এই ব্লগ৷ যেসব মামলার সঙ্গে ‘হুইসেল বোলার’-রা সম্পৃক্ত এবং প্রত্যক্ষদর্শীদের নিরাপত্তা বিধানের বিষয় আছে, সেসব মামলার আইনি বিভিন্ন দিক, সংবাদ এবং তথ্য প্রকাশ করা হয় এই ব্লগসাইটে৷ ইন্দোনেশিয়ার ব্লগোস্ফিয়ারে এই ব্লগটি একটি ভিন্ন বার্তা দিচ্ছে৷ বিশেষ করে কোনো ঘটনার প্রত্যক্ষদর্শীদের রক্ষায় এমন উদ্যোগ কার্যতই বিরল৷ তাছাড়া ব্লগটির প্রতিষ্ঠাতা পার্লিনডুংগান সাক্সি অনেক গোপন নথিপত্র ইন্টারনেটে প্রকাশ করেন, যেগুলো সাধারণভাবে মানুষের কাছে পৌঁছানোর কথা নয়৷

ভোট
 0%