Мобильное приложение “Веб-наблюдатель”
রাশিয়ার সংসদীয় নির্বাচনে ব্যাপক ভোটচুরি প্রত্যক্ষ করার পর সেদেশের অনেক নাগরিকই সিদ্ধান্ত নিয়েছিল, মূলধারার গণমাধ্যমের উপর ভরসা আর নয় বরং নিজেরাই গড়ে তুলবে এক নেটওয়ার্ক যেখান থেকে জানা যাবে প্রকৃত সত্য৷ ৪ মার্চের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই তাই তৈরি হলো একটি মোবাইল এপ্লিকেশন যা আইফোন এবং এন্ড্রয়েড সিস্টেমে কাজ করে৷ এই অ্যাপ্লিকেশনে পর্যবেক্ষকরা ভোট চুরি এবং নির্বাচন সংক্রান্ত অন্যান্য অনিয়ম সম্পর্কে তথ্য যোগ করেছে৷ এবং সেই তথ্য একটি ম্যাপে জমা হয়েছে৷

