বিষয়বস্তুর দিকে


@dw_thebobs and Thank u for supporting bloggers & free speech. @Alshaeeed.

বিজয়ী নির্ধারণ করলেন জুরিমণ্ডলী


অবশেষে সব প্রতিক্ষার সমাপ্তি৷ ডয়চে ভেলে’র অষ্টম আন্তর্জাতিক ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতা ‘বেস্ট অব বব্স’ বা দ্য বব্স-এ, দীর্ঘ আলোচনা ও বিতর্কের পর, আন্তর্জাতিক জুরিমণ্ডলী নির্ধারণ করেছেন বিজয়ী

মোট ৩,২০০টিরও বেশি প্রস্তাব থেকে বিভিন্ন ভাষার জুরি ছয়টি মূল বিভাগের জন্য একটি করে ব্লগ নির্বাচন করেছেন৷ শুধু তাই নয়, প্রতিযোগিতার মোট ১৭টি বিভাগে আপনাদের দেয়া অনলাইন ভোটের মাধ্যমেও ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে ‘ইউজার প্রাইজ’-এর তালিকা৷

২০১২ সালের ‘জুরি অ্যাওয়ার্ড’ বিজয়ীদের মধ্যে ‘সেরা ব্লগ’ নির্বাচিত হয়েছে আরাস সিগারচি-র ব্লগ ‘উইনডো অব অ্যাঙ্গুইশ’ বা বেদনার জানালা৷ নিজের জন্মভূমি থেকে নির্বাসিত এই ব্লগার অবিরাম লিখে চলেছেন সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক বিষয়গুলি নিয়ে৷ ২০০৮ সাল থেরে সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা হলেও, নিজের দেশকে তিনি ভুলে যান নি৷ বরং নিজের লিখনিতে তুলে ধরেছেন ইরানে মানবাধিকার লংঘনের বিভিন্ন ঘটনা৷ ইরানে থাকাকালে আরাস সিগারচি বহুবার আটক হন এবং এরপর, ১৪ বছরের কারাবাসের সাজা হয় তাঁর৷ শুধু তাই নয়, ব্লগে বিভিন্ন তথ্য প্রকাশ করায় সরকারের রোষানলে পড়েন সিগারচি৷ তাই স্বাভাবিকভাবেই, ডয়চে ভেলের এই পুরস্কার ইরানের ব্লগোস্ফিয়ারের জন্য এক বিরাট প্রাপ্তি, জানান আরাস৷

‘জুরি অ্যাওয়ার্ড’ জিতেছে বাংলা ব্লগও

ছয়টি মিশ্র ক্যাটেগরির একটি, রিপোর্টার্স উইথাউট বর্ডার্স অ্যাওয়ার্ড (সীমানাবিহীন সাংবাদিক পুরস্কার) জয় করেছে আবু সুফিয়ান’এর বাংলা ব্লগ৷ আবু সুফিয়ান বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনাসহ বিভিন্ন অনুসন্ধানী নিবন্ধ প্রকাশ করে থাকেন, যা মূলধারার গণমাধ্যমে সব খবর প্রকাশ সম্ভব হয় না৷ সাম্প্রতিক সময়ে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার এবং মেহেরুন রুনির খুনির দ্রুত গ্রেপ্তার এবং বিচারের দাবি সম্বলিত বিভিন্ন নিবন্ধ প্রকাশ হয়েছে তাঁর ব্লগে৷ মানুষের ‘তথ্য জানার অধিকার’-কে নিশ্চিত করতে কাজ করে চলেছেন সুফিয়ান৷ অনুসন্ধানী নিবন্ধ লিখে নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছেন, বার বার৷ তবুও অন্যায়ের প্রতিবাদে তাঁর অবস্থান অনঢ়৷

এই বিজয়ে উচ্ছ্বসিত আবু সুফিয়ান ডয়চে ভেলেকে বলেন, ‘‘এটা নিঃসন্দেহে একটি বড় অর্জন৷ একজন ব্লগার হিসেবে, একজন সাংবাদিক হিসেবে এবং বাংলাদেশের একজন মানুষ হিসেবে আমি মনে করি, এটা অনেক বড় পাওয়া৷ আমি মনে করি এটি সমস্ত বাঙালি ব্লগার এবং বাংলাদেশের সাংবাদিকদের অর্জন৷”

এছাড়া এবছর অন্যান্য জুরি অ্যাওয়ার্ডবিজয়ীরা হলেন:

·     বেস্ট সোশাল অ্যাক্টিভিজম ক্যাম্পেইন (সেরা সামাজিক আন্দোলন) – ফ্রি সিরিয়ান ব্লগার অ্যান্ড অ্যাক্টিভিস্ট রাজান গাজাভি

·     স্পেশাল টপিক অ্যাওয়ার্ড (বিশেষ বিষয় পুরস্কার: শিক্ষা ও সংস্কৃতি) – ফাসোকান

·     বেস্ট ইউজ ইফ টেকনোলজি ফর সোশাল গুড (সামাজিক সচেতনতায় প্রযুক্তি) –  হ্যারেসম্যাপ

·     বেস্ট ভিডিও চ্যানেল (সেরা ভিডিও চ্যানেল) – কুয়াং কুয়াং

আমাদের তরফ থেকে সমস্ত জুরি এবং ভোটিং বিজয়ীদের অভিনন্দন! আগামী ২৬শে জুন বনে ডয়চে ভেলের ‘গ্লোবাল মিডিয়া ফোরাম’-এ শুধুমাত্র ‘জুরি অ্যাওয়ার্ড’ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে৷

শুরু হলো বব্স’এর ভোটাভুটি!


ডয়চে ভেলের সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতার অনলাইন ভোট শুরু হয়েছে৷ ১১টি ভাষায় ১৭টি বিভাগে পুরস্কারের জন্য ১৮৭টি ব্লগ ও ওয়েবসাইট মনোনয়ন করা হয়েছে৷ ২রা মে অবধি ভোট দিতে পারবেন আপনারা৷

আমাদের আন্তর্জাতিক জুরি প্রতিযোগীদের মনোনয়ন করেছেন৷ এবার ভোট দিয়ে আপনাদের, অর্থাৎ জনতার পুরস্কার কে অথবা কারা পাবেন, তা নির্ধারণ করবেন আপনারা, ইন্টারনেট ব্যবহারকারীরা৷ অনলাইন ভোটের মাধ্যমে নির্ধারিত পুরস্কারকে বলা হয় ‘ইউজার প্রাইজ’৷ ‘ইউজার প্রাইজ’ এবং ‘জুরি অ্যাওয়ার্ড’ দুটি আলাদা সম্মাননা এবং দুটোর তাৎপর্যও ভিন্ন৷ বিজয়ী নির্বাচনের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন সংশ্লিষ্ট নিয়মাবলীতে৷

জুরিসদস্যরা বিগত কয়েক দিনে ৩,২০০টি প্রস্তাব বিবেচনা করে দেখেছেন৷ এই পাহাড়প্রমাণ কাজ তাঁরা যে আন্তরিকতার সঙ্গে করেছেন, সে’জন্য আমরা সর্বাগ্রে জুরিদের ধন্যবাদ জানাতে চাই৷ অসংখ্য ধন্যবাদ!

এ’বছরের বব্স পুরস্কারের জন্য মনোনীত ব্লগ ও ওয়েবসাইটগুলির মধ্যে অসাধারণ কিছু দৃষ্টান্ত রয়েছে, রয়েছে ইন্টারনেটে রাজনৈতিক ও সামাজিক তৎপরতার কিছু অসাধারণ নিদর্শন৷ প্রতিযোগিতার ১১টি ভাষার সব ক’টিতে এমন সব প্রকল্প এবং উদ্যোগ নজরে পড়েছে, যেগুলি চমকে দেওয়ার মতো৷ এ’বছর বব্স’এর মূল বিষয় ‘‘জনশিক্ষা ও সংস্কৃতি’’, এবং আমাদের এই ‘স্পেশাল টপিক’ বিভাগে যে এতো বেশি প্রস্তাব এসেছে, তা’তে আমরা বিশেষ আনন্দিত৷

আগামী পয়লা মে জুরি বার্লিনে একটি যৌথ অধিবেশনে মিলিত হয়ে ছ’টি মিশ্র বিভাগে ‘জুরি অ্যাওয়ার্ড’ বিজয়ী নির্ধারণ করবেন৷ এই মিশ্র এবং মুখ্য বিভাগগুলি প্রধানত ব্লগ, সোশ্যাল নেটওয়ার্কগুলিতে আন্দোলন , ভিডিও চ্যানেল ও অভিনব শিক্ষামূলক প্রকল্প সংক্রান্ত৷ এই ছ’টি মূল বিভাগে নির্দিষ্ট ভাষার কোনো ভূমিকা নেই, অর্থাৎ প্রতিযোগিতার ১১টি ভাষার সব ক’টি থেকেই প্রতিযোগীদের নেওয়া এবং বিচার করা হবে৷

আরো জানতে ইচ্ছে করছে? এ’সব বিভাগে মনোনীত প্রকল্পগুলি সম্পর্কে জানতে পারবেন thebobs.com/bengali পাতায় গিয়ে৷ সেখানে মনোনীত প্রকল্পগুলির বিশদ বিবরণ দেওয়া আছে প্রতিযোগিতার সব ক’টি ভাষায়৷ যে সব ভাষা আপনার জানা নেই, সে সব ভাষায় কী’ধরনের সাহসী ও সৃজনীশীল প্রকল্প ইন্টারনেটে চলেছে, তা জানার একটা বিরল সুযোগ!

বব্স ২০১২’র সব বিজয়ীর নাম ঘোষণা করা হবে ২রা মে৷ ‘জুরি অ্যাওয়ার্ড’ বিজয়ীদের জার্মানি আসার আমন্ত্রণ জানানো হবে, যা’তে তারা ২৬শে জুন বন’এ ডয়চে ভেলের গ্লোবাল মিডিয়া ফোরাম’এর আঙ্গিকে সরাসরি পুরস্কার গ্রহণ করতে পারেন৷

Foto CC by JosephGilbert.org

আপনাদের প্রস্তাবের জন্য অসংখ্য ধন্যবাদ!


গত এক মাস ধরে আপনার পছন্দের ব্লগ, ইন্টারনেট প্রকল্প এবং উদ্যোগগুলির নাম প্রস্তাব করার আহ্বান জানিয়েছি আমরা৷ আজ মঙ্গলবার অত্যন্ত খুশির সঙ্গে জানাচ্ছি যে, আমরা প্রতিযোগিতার ১৭টি বিভাগে ৩,২০০-এরও বেশি প্রস্তাব পেয়েছি৷

এবার আমাদের আন্তর্জাতিক জুরির কাজ শুরু হবে৷ এই জুরিতে থাকছেন ব্লগার, নিরপেক্ষ সাংবাদিক এবং মিডিয়া বিশেষজ্ঞরা৷ প্রত্যেক জুরি সদস্য তাঁর নিজের ভাষায় প্রদত্ত প্রস্তাবগুলির (ওয়েবলিংক) তালিকা পাবেন৷ জুরি সেই সুদীর্ঘ তালিকাগুলি পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনার পর, প্রতিযোগিতার প্রতিটি বিভাগে ১১ জন চূড়ান্ত প্রতিযোগীকে মনোনয়ন করবেন৷

এপ্রিলে ভোট শুরু হচ্ছে

২রা এপ্রিল থেকে শুরু হচ্ছে অনলাইন ভোটিং৷ এই ভোটে আপনারা সব বিভাগে আপনাদের পছন্দের প্রার্থীর জন্য ভোট দিতে পারবেন৷ এ’ভাবেই ইউজার-প্রাইজ’এর বিজয়ীদের নির্ধারণ করা হবে৷ সকলেই এই ভোটে অংশগ্রহণ করতে পারবেন৷ আর ভোটদানের এই পর্ব চলবে আগামী ২রা মে পর্যন্ত৷

একাধিক ভাষার প্রতিযোগী সম্বলিত ছয়টি বিভাগে বিজয়ী নির্বাচনের জন্য জুরিমণ্ডলী ১লা মে একটি বিশেষ অধিবেশনে মিলিত হবেন এবং কোনো একটি ব্লগের সামাজিক গুরুত্ব, বিষয়, বাচনভঙ্গি, অবিচ্ছিন্ন কর্মকৃতি, সৃজনশৈলী, নতুনত্ব, স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতার ওপর ভিত্তি করে ব্লগটি নিয়ে তর্ক-বিতর্ক, আলোচনা এবং সবশেষে ভোটাভুটির মাধ্যমে বিজয়ী নির্ধারণ করবেন৷ অর্থাৎ, বব্স ২০১২’র জুরির পুরস্কার এ’ভাবেই নির্ধারিত হবে৷ এখানে মনে রাখা দরকার, ছয়টি আন্তর্জাতিক বিভাগের ‘‘জুরি অ্যাওয়ার্ড’’-ই কিন্তু বব্স’এর আসল পুরস্কার৷

ভোট দেয়ার জন্য আবারো সাইটটিতে আপনার ফেসবুক, টুইটার বা ওপেন-আইডি অ্যাকাউন্ট ব্যবহার করে লগ ইন করুন৷ এবারের বিশেষ বিভাগ হলো ‘এডুকেশন অ্যান্ড কালচার’৷ মানে, সংস্কৃতি ও জনশিক্ষা৷ তবে এবারও প্রতিযোগিতায় এমন সব ওয়েবসাইট বাছার চেষ্টা করা হবে, যেগুলি মতপ্রকাশের স্বাধীনতার আঙ্গিকে ইন্টারনেটে মুক্ত আলাপ-আলোচনার ধারক ও বাহক৷

Foto CC by robnejay

ব্লগ মনোনয়ন শুরু হোক


আজ থেকে আগামী ১৩ মার্চ পর্যন্ত আমরা ডয়চে ভেলে’র সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতার অষ্টম আসরের মনোনয়ন গ্রহণ করব৷ আমরা বহু বৈচিত্র্যময় প্রস্তাব এবং প্রার্থীর মনোনয়ন প্রত্যাশা করছি৷ এখন আপনারা ফেসবুক, টুইটার, ভিকন্টাক্ট এবং ওপেন আইডি ব্যবহার করে আমাদের ওয়েবসাইটে লগ-ইন করতে পারেন এবং মনোনয়ন জমা দিতে পারেন৷ শিনা উইবো আপাতত ব্যবহার করা যাচ্ছে না, তবে আমাদের কারিগরি টিম এই বিষয়টি নিয়ে কাজ করছে৷

দুঃখিত!


এই ওয়েবসাইটের উপরের অংশে মনোনয়ন জমা দেওয়ার ঘর প্রদর্শিত হলেও, এই মুহূর্তে কারিগরী সমস্যার কারণে মনোনয়ন জমা দেওয়া যাচ্ছে না৷ আমাদের কারিগরী টিম বিষয়টি নিয়ে কাজ করছে৷ সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত৷

সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতা শুরু ১৩ ফেব্রুয়ারি


বছর ঘুরে আবারো শুরু হলো ডিডাব্লিউ’র সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতা, দ্য বব্স৷ ডয়চে ভেলের এই প্রতিযোগিতায় গত দু’বছর ধরে রয়েছে বাংলা ভাষা৷ এবারও তার ব্যতিক্রম হয়নি৷ ১৩ই ফেব্রুয়ারি থেকে বব্স’এর এই ওয়েবসাইটে ব্লগ মনোনয়ন শুরু হয়েছে৷

মনোনয়ন খুব সহজ

আপনি আপনার পছন্দের ব্লগ সাইটটি মনোনয়ন করতে পারেন খুব সহজেই৷ এজন্য এই ওয়েবসাইটে লগ-ইন করুন ফেসবুক, টুইটার, ওপেনআইডি, শিনা উইবো কিংবা ভি-কন্টাক্ট ব্যবহার করে৷ এরপর যে ব্লগ সাইটটি আপনি মনোনয়ন করতে চান, সেটির লিংক যোগ করুন নির্দিষ্ট ঘরে৷

১১ ভাষা, ১১ সংস্করণ

গতবছরের মতো এবারো বব্স’এ ১১টি ভাষার ওয়েবসাইট মনোনয়ন দেওয়া যাচ্ছে৷ ভাষাগুলো হচ্ছে আরবি, বাংলা, চীনা, ইংরেজি, ফরাসি, জার্মান, ইন্দোনেশীয়, ফার্সি, পর্তুগিজ, রাশিয়ান এবং স্প্যানিশ৷ বব্স এর এই ওয়েবসাইটেরও এবার ১১টি ভাষা সংস্করণ রয়েছে৷

এবছর জুরি মণ্ডলে খানিকটা পরিবর্তন করা হয়েছে৷ তবে আলাদা আলাদাভাবে ‘‘ইউজার প্রাইজ’’ এবং ‘‘জুরি অ্যাওয়ার্ড’’ থাকছে আগের মতোই৷ আসলে অনলাইন ভোটাভুটি এবং জুরি’র বাছাইয়ের মাধ্যমে বিজয়ী নির্ধারণের এই প্রক্রিয়া এটাই নিশ্চিত করে যে, বব্স সেরা ব্লগ, ওয়েবসাইট এবং ক্যাম্পেইনগুলোকেই সম্মাননা প্রদান করছে৷ এবং এটা শুধুমাত্র অনলাইন জনপ্রিয়তার ভিত্তিতে নির্ধারিত কোন প্রতিযোগিতা নয়৷

১৭ বিভাগে প্রতিযোগিতা

এবছর ব্লগ প্রতিযোগিতায় রয়েছে ১৭টি বিভাগ৷ এরমধ্যে ছয়টি বিভাগ মিশ্র ক্যাটেগরি, মানে এক্ষেত্রে প্রতিযোগিতা হবে বিভিন্ন ভাষার ব্লগের মধ্যে৷ আর ১১টি বিভাগ থাকছে ভাষাভিত্তিক এবং এক্ষেত্রে বিজয়ী নির্ধারণ করা হবে অনলাইন ভোটিং’এর মাধ্যমে৷ গতবছর যারা বব্স পুরস্কার পেয়েছেন, তাদের কর্মতৎপরতা প্রায় সব ক্ষেত্রেই কোনো না কোনো ভাবে আরব বিশ্বে আলোড়ন ও অভ্যুত্থানের সঙ্গে জড়িত৷ এবার কিন্তু জোর দেওয়া হবে সংস্কৃতি ও জনশিক্ষার উপর৷ ‘‘স্পেশাল টপিক অ্যাওয়ার্ড এজুকেশন অ্যান্ড কালচার”, এই বিভাগে সব ১১টি ভাষা বিভাগে শিক্ষা এবং নতুন ধরনের শিক্ষাপদ্ধতি মূলক পোর্টালের খোঁজ করা হবে৷ ডিডাব্লিউ’এর পরবর্তী গ্লোবাল মিডিয়া ফোরাম ২৫ থেকে ২৭ জুন বন’এ অনুষ্ঠিত হবে, এবং তারও মুখ্য আলোচ্য বিষয় হবে সংস্কৃতি ও শিক্ষা ক্ষেত্রে মিডিয়ার ভূমিকা৷

আন্তর্জাতিক জুরি

সব ১১টি ভাষা অঞ্চলের সুপরিচিত নেট-আন্দোলনকারী, ব্লগার এবং ইন্টারনেট বিশেষজ্ঞদের নিয়ে আন্তর্জাতিক জুরি গঠন করা হয়েছে৷ এই বছর জুরিমণ্ডলীর জার্মান সদস্য হলেন প্যাট্রিসিয়া কামারাটা, যিনি বিগত সাত বছর ধরে তার ব্যক্তিগত ব্লগ লিখছেন এবং জার্মান ব্লগিং মহলে ‘ডাসনুফ’ ছদ্মনামে খ্যাতি অর্জন করেছেন৷ জুরির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন বিশিষ্ট রুশ সাংবাদিক ও ব্লগার আলেক্সান্ডার প্লুশেভ, বাংলাদেশের বিশিষ্ট মানবাধিকার কর্মী, প্রখ্যাত আলোকচিত্রশিল্পী ও ব্লগার ড. শহিদুল আলম এবং ‘‘চীনা ব্লগার সম্মেলন”-এর এক উদ্যোক্তা আইজ্যাক মাও৷ বাংলা ভাষার জুরি শহীদুল আলম এই প্রতিযোগিতা সম্পর্কে বলেন, ‘‘যেখানে গণমাধ্যমে বাধাবিপত্তি রয়েছে সেখানে, ব্লগিংয়ের মাধ্যমে একটি বলিষ্ঠ ভূমিকা রাখা সম্ভব৷ বিশেষ করে আমি মনে করি, সমাজে পরিবর্তন আনার ক্ষেত্রে৷ এবং এই সুযোগটা হারানো উচিত নয়’’৷

ইন্টারনেট ব্যবহারকারীরা ভোটিং’এর মাধ্যমে ‘ইউজার প্রাইজ’ বিজয়ীদের নির্বাচন করবেন৷ অন্যদিকে মে মাসের শুরুতে জুরিমণ্ডলী বার্লিনে মিলিত হয়ে ‘জুরি অ্যাওয়ার্ড’ বিজয়ীদের নির্ধারণ করবেন৷ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে ২৬শে

আরো পড়ুন